রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে ৩১ জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।
সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।
পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ।
চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 