বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে আটক খবর এলো।




দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 