শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ক্রমেই বেড়ে চলেছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ক্রমেই বেড়ে চলেছে
৫১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ক্রমেই বেড়ে চলেছে

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। দেশটিতে গত বছর মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা ৭৩ শতাংশ বেড়েছে। দেশটিতে ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘টেল মামা’‑এর বরাত দিয়ে বিবিসি জানায়, গত বছর যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত ঘটনা সম্পর্কিত ৬ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছে। এটি দুই বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

সংস্থাটির প্রধান ইমান আত্তা বলেছেন, যুক্তরাজ্য মুসলিমদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়।

২০১২ সালে টেল মামা গঠিত হয়। সংস্থাটি ইসলাম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুসলিম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরষেরা বেশি আক্রান্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানেরা সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের সমর্থক–এমন ধারণা বাড়ছে। এর কারণ হিসেবে ইসরায়েল‑গাজা যুদ্ধের প্রতিক্রিয়ার কথা বলছে।

ইমান আত্তা আরও বলেন, ইসলামবিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সালে কাজ শুরুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশিসংখ্যক অভিযোগ পেয়েছি।

এ বিষয়ে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা এ ধরনের বিষয়কে উদ্বেগজনক বলে মনে করে। একই সঙ্গে মুসলিম‑বিদ্বেষসহ যেকোনো ধরনের বর্ণবাদী আচরণ বা ঘটনা যেখানেই ঘটুক, তা প্রতিহতে কাজ করা হবে বলেও জানায়।

টেল মামার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাজ্যে মুসলিম‑বিদ্বেষপ্রসূত ঘটনার অভিযোগ পাওয়া গেছে মোট ৬ হাজার ৩১৩টি। আগের বছরের তুলনায় যা ৪৩ শতাংশ বেশি। এসব অভিযোগের মধ্যে ৫৮৩৭টি ঘটনা সংস্থাটির তদন্তেও সত্য বলে প্রতিয়মান হয়েছে। এ অভীযোগের সংখ্যা দুই বছর আগের তুলনায় ৭২ শতাংশ বেশি।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের