বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আ. কালাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেলো।
টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের ২টি বোটের বাঙ্গালী, রোহিঙ্গাসহ ৯ জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এর আগে ৪ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পার হলেও এখনও ছাড়া পাননি তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জানতে পেরেছি আরাকান আর্মি নাফনদীর দু’টি পয়েন্ট দিয়ে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছেন। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাকি যারা আটক রয়েছেন সবাইকে ফেরত আনা হবে।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 