সোমবার, ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া খালাস
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া খালাস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল থাকলো।
গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ রায়ের বিরুদ্ধে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলেন।
২০১৮ সালের অক্টোবরে বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ডও চূড়ান্তভাবে বাতিল হলো।




সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা 