মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সম্মতি পেলে দেশে ফিরবেন খালেদা জিয়া: ডা. জাহিদ
সম্মতি পেলে দেশে ফিরবেন খালেদা জিয়া: ডা. জাহিদ
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো—এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন।
সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ আছেন। খুব শিগগিরই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।




যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় 