শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ
২৪৮ বার পঠিত
রবিবার, ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমসহ প্রদত্ত নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন।

এ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি, এনবিআর, বাণিজ্য এবং বিআরটিএ।

শনিবার (৮ মার্চ) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ লক্ষ্য অর্জন করার জন্য মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার এবং শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করাসহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

ডেটার আন্তঃক্রিয়াশীলতা এবং ডেটা এক্সচেঞ্জের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিলাপের পরিবর্তে সিকিউর এপিআইয়ের মাধ্যমে ডেটা আদান-প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের মন্ত্রণালয়গুলো নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরি করে বেশ কিছু সাইলো তৈরি করেছে, এ অবস্থায় সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে এ সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে প্রধান প্রধান কিছু মন্ত্রণালয়ের জন্য পাইলট প্রোগ্রাম যেকোনো মূল্যে আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন