শিরোনাম:
●   ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ●   সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু ●   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ●   আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ●   ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান ●   পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ●   তোফায়েল আহমেদ মারা গেছেন ●   পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ‘অবস্থা বুঝে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা’ নেবে ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ‘অবস্থা বুঝে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা’ নেবে ভারত
৪৯৯ বার পঠিত
বুধবার, ২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অবস্থা বুঝে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা’ নেবে ভারত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে ততটাই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে আগেই আমেরিকার ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা হিসেবে করেছেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টায় এই ‘পাল্টা শুল্ক’ নিয়ে সবিস্তার জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। সে দিকে নজর গোটা বিশ্বের।

পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। অবস্থা বুঝে বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা করতে চাইছে নয়াদিল্লি।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরেই ‘পাল্টা শুল্ক’ কার্যকর হয়ে যাবে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আমেরিকার জনগণের জন্য যাতে দুর্দান্ত একটি শুল্ক চুক্তি হয়, তার জন্য সারা দিন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কেমন কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের থেকে জানানো হয়েছে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট দেশে উৎপাদিত পণ্যে শুল্কের হার কমানোর অনুরোধ জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাতে সাড়া দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে ৫০ শতাংশ, জাপান আমেরিকায় উৎপাদিত চালে ৭০০ শতাংশ, ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে ১০০ শতাংশ, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করে এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। সংশ্লিষ্ট দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে সমপরিমাণ শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প।

ভারত বিষয়টি নিয়ে সতর্ক ও ধৈর্যশীল অবস্থান নিয়েছে। অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে, ভারত সেখানে প্রথমে আসল প্রভাব পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে চায়।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা সম্ভাব্য চারটি ভিন্ন পরিস্থিতি বিবেচনা করেছেন এবং সেগুলোর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করেছেন। যদি শুল্ক শুধু নির্দিষ্ট কিছু পণ্যের ওপর বসানো হয়, তাহলে চীন, মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ভারতীয় রপ্তানি তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।

তবে, যদি পুরো শিল্প খাতের ওপর শুল্ক আরোপ করা হয়, তাহলে ভারতসহ সব দেশকেই বাড়তি উৎপাদন খরচ ও কম লাভের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর যদি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে বা গৌণ শুল্ক আরোপ করা হয়, তাহলে ভারতের অর্থনীতিও বড় ধরনের নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা মনে করেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  নির্বাচিত হলেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড? গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ইরানে হামলা চালিয়েছে আমিরাত ইরানে হামলা চালিয়েছে আমিরাত

আর্কাইভ

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত