শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
৫৪৫ বার পঠিত
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না। তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তাকে শুল্ক স্থগিত করার সম্ভাব্য স্থগিতাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা তা ভাবছি না। ’

তিনি বলেন, ‘অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে, তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে। ’

গত বুধবার, ট্রাম্প সমস্ত আমদানির ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া চীন এবং ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণাও দেন।

তিনি সাংবাদিকদের জানান, তিনি সোমবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটা কথা বলেছি। তোমাদের দেশকে উন্মুক্ত করতে হবে, কারণ আমরা জাপানে কোনো গাড়ি বিক্রি করি না বরং তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে। ’

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘কার্যত প্রতিটি দেশই আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায়, যার মধ্যে ইসরাইলও রয়েছে, যাদের পণ্যের ওপর ১৭ শতাংশ মার্কিন শুল্কারোপের সম্মুখীন। ’

তিনি বলেন, ‘আমেরিকা হয়তো ইসরাইলের ওপর শুল্ক কমাবে না। ’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ নতুন বাণিজ্যের কথা বলছি। এটি হতেও পারে, নাও পারে। ভুলে যেয়েন না, আমরা ইসরাইলকে অনেক সাহায্য করি। আপনারা জানেন আমরা ইসরাইলকে বছরে চার বিলিয়ন ডলার দেই। এটা অনেক। ’

এ সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের