বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৪
কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৪
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ৪২টি কক্ষে ৮৮ জন ছিলেন। মঙ্গলবার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি হোটেল এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে হোটেলের ভিতরে ধোঁয়া ছড়াতে থাকে। ফলে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় হোটেলটি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা জানালার গ্লাস ভেঙে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৩টা নাগাদ হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে যারা মারা গেছেন তাদের অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র মনোজ বর্মা।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 