মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়া বাসভবন ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়ন
খালেদা জিয়া বাসভবন ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়ন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে গিয়ে দেখা যায়, ফিরোজার সামনের সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
শুধু পায়ে হেঁটে চলাচলের জন্য সামান্য শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরোজা’র সামনে জড়ো হতে শুরু করেন। ভিড়ের কারণে গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, ‘দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।
’
লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি লন্ডন থেকে দোহা হয়ে ঢাকায় আসছেন।
উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।




ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 