শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র
৩০৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার মার্কো রুবিও এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর খড়্গ চালিয়ে যাচ্ছে। এখন ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে বলে ঘোষণা দিল।রুবিও তাঁর এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে, যাঁদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম—‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়’।

বিবৃতিতে বলা হয়, চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে। এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, তারা ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই করার জন্য ভিসার শর্তাবলি পুনর্বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন। এ ক্ষেত্রে ভারতের অবস্থান চীনের ওপরে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন