বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতে তীব্র দাবদাহ, রেড অ্যালার্ট জারি
দিল্লিতে তীব্র দাবদাহ, রেড অ্যালার্ট জারি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতে দিল্লির ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। হিট ইনডেক্স (আর্দ্রতা বিবেচনায় নিয়ে তাপমাত্রা কতটা অনুভূত হয়) অনুযায়ী, দিল্লির মানুষ ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করছেন। পরিস্থিতি সামাল দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে।
কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ জারিকৃত সতর্কতা সংকেত হলো রেড অ্যালার্ট। গতকালের আদেশের আওতায় জন সাধারণকে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি, যথাসম্ভব সূর্যের তাপ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে, দুপুর বিকেলের দিকে যখন সূর্যের তাপ সর্বোচ্চ থাকে, তখন সম্ভব হলে ঘরের বাইরে চলাফেরা সীমিত করা।
হিট ইনডেক্সের মান ৫০-এর ঘর ছাড়িয়ে যাওয়ার বিষয়ে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, এটি তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে এবং দিনভর পরিবর্তিত হয়। তবে তারা আরও জানিয়েছে, ভারতের আবহাওয়ায় এই সূচক এখনও প্রাতিষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনও সরকারি রেকর্ড রাখা হয় না।
আইএমডির বুলেটিনে বলা হয়, দিল্লিতে রেকর্ড করা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি, যা অন্তত ১২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আইএমডির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড. নরেশ কুমার বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত এই চরম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এরপর শুক্রবার রাতে পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার একটু পরিবর্তন আসবে। তার প্রভাবে দিল্লিতে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 