শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইরানে হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প!
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইরানে হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প!
৪৪১ বার পঠিত
শনিবার, ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প!

---বিবিসি২৪নিউজ, অনলাইন ডেস্ক: ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের হামলার বিষয়টি আগেই জানতেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি, যাতে একটি চুক্তি হয়। এখনো দেরি হয়নি, এখনো চুক্তি সম্ভব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন, যাতে কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক সংকটের সমাধান করা যায়। তবে আলোচনায় ব্যর্থ হলে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি।

ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, এ হামলা চমৎকার ও অত্যন্ত সফল। এটা আমার কৌশলের অংশ। ট্রাম্প প্রকাশ্যে কঠোর বক্তব্য দেন, আবার আড়ালে দরকষাকষি চালান।

তবে হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কি না— এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। দেখা যাক কী হয়।’

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সরাসরি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এ অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। যত দিন এই হুমকি থাকবে, তত দিন অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শুরু হওয়া হামলায় ইসরায়েলের প্রায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিন দেফরিন জানিয়েছেন, এক রাতেই আট শহরের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পরমাণুবিজ্ঞানী রয়েছেন। শুক্রবার সন্ধ্যায়ও ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরসহ কয়েকটি এলাকায় হামলা হয়েছে। ফোরদো পারমাণবিক স্থাপনার কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পাল্টা হামলায় ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন