বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে “মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত” করেছে, তবে ওই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি।”
তার মতে, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 