শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান
আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচি জানান, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনই ওয়াশিংটন ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করে এবং পরে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব বিমান হামলা চালায়।
তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে।
যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটল, তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং দখলদার জায়নবাদী শাসনকে হামলার সুযোগ করে দিল।
আরাগচি আরও বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই অভিজ্ঞতা ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
তিনি বলেন, তবুও কূটনৈতিক পথ চালু আছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের দাবি আরাগচি নাকচ করে দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন পরোক্ষ আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো আয়োজন হয়নি।
তাদের বক্তব্যে প্রচণ্ড বৈপরীত্য রয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 