সোমবার, ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারিি করেছে ইরান
ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারিি করেছে ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহ’র শত্রু বলে আখ্যা দিয়েছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান।
শিরাজি তার ফতোয়ায় বলেন, যেকোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, তিনি ‘যুদ্ধবাজ’ বা ‘মোহারেব’ হিসেবে বিবেচিত হবেন।
ফক্স নিউজ বলছে, ‘মোহারেব’ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানি আইন অনুযায়ী, মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসনের সম্মুখীন হতে হবে।
ফতোয়ায় আরও বলা হয়েছে, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এসব শত্রুর প্রতি যেকোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বের সকল মুসলমানের উচিৎ এই শত্রুদের তাদের কথা ও ভুলের জন্য অনুতপ্ত করা জরুরি।
যুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে: ইরানযুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে: ইরান
গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে টানা ১২ দিন ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ ছয় শতাধিক নিহত হয়েছে বলে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
এ ছাড়া সংঘাত চলাকালে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর গত ২৪ জুন ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছে। যদিও এই যুদ্ধবিরতি কতদিন টেকসই হবে বলে শঙ্কা রয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 