শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রিকসে যোগ দিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রিকসে যোগ দিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের
৩৪৩ বার পঠিত
সোমবার, ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিকসে যোগ দিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: আমেরিকাবিরোধী নীতিতে’ ব্রিকসের সঙ্গে যুক্ত হলে যে কোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ কড়া বার্তা দেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যে কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিতে নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম থাকবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ!’

এই মন্তব্যে ঠিক কোন নীতিকে ‘অ্যান্টি-আমেরিকান’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। তবে, তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই তার এই প্রতিক্রিয়ার কারণ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে।

২০০৯ সালে প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দেয় ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিন। পরে দক্ষিণ আফ্রিকাও যুক্ত হয়। গত বছর এই জোটে আরও ছয়টি দেশ হাত মেলায়। মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই সম্প্রসারণকে আন্তর্জাতিক অর্থনীতিতে একটি বিকল্প শক্তি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়। কিন্তু ট্রাম্পের মতে, এই জোটের কিছু নীতি স্পষ্টভাবে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের