সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা সংকটের সমাধানে কক্সবাজারে প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকটের সমাধানে কক্সবাজারে প্রধান উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক কক্সবাজার থেকে: রোহিঙ্গা সংকট সমাধানে পথ খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বেলা ১১টায় প্রধান উপদেষ্টা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে শুরু হয়েছে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন। তিন দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।
প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হচ্ছে।
তিন দিনের এ সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 