শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | মিডিয়া ওয়াশ | শিরোনাম » বাংলাদেশের জনগণ বলছে আপনারা পাঁচ বছর থাকুন: জেটিও নিউজকে ড. ইউনূস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | মিডিয়া ওয়াশ | শিরোনাম » বাংলাদেশের জনগণ বলছে আপনারা পাঁচ বছর থাকুন: জেটিও নিউজকে ড. ইউনূস
৬৮৯ বার পঠিত
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের জনগণ বলছে আপনারা পাঁচ বছর থাকুন: জেটিও নিউজকে ড. ইউনূস

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, জাতিসংঘের সদরদপ্তর (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকে: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে আছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে নানা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে যোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি জেটিও নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ‘মেহেদি আনফিল্টার্ড’ নামের এক অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়েছেন ড. ইউনূস। সেখানে তাকে নির্বাচন ও বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয়।

এক প্রশ্নে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার। তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায়, আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয়। সমালোচকরা বলছেন, নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে। নির্বাচনের জন্য আরও ছয় মাসের অপেক্ষা বেশ লম্বা সময়। জনগণ অস্থির হয়ে উঠছে। কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি? এ বছর নেপালেও সরকারের পতন হয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে। এক্ষেত্রে বাংলাদেশ কেন ১৮ মাস সময় নিচ্ছে?

জবাবে প্রফেসর ইউনূস বলেন, আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় লাগছে কেন। তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরও পাঁচ বছর থাকুন। ১০ বছর থাকুন। ৫০ বছর থাকুন। জনগণ এসবও বলছে যে আপনিই থাকুন। সবাই যার যার মতো বলছে। আমরা কারও কথায় কাজ করছি না। আমাদের তিনটি প্রধান কাজ রয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে আগের মতো সব কিছু রেখে দিলে আবারও সেই একই দুর্নীতি, স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই আগে কাঠামোগত সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের প্রধান স্পষ্ট করে বলেন, আমরা শুধু নির্বাচন করতে আসিনি। আমাদের কাজ হলো- ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে।

এ সময় সাংবাদিক মেহেদি হাসান পাল্টা প্রশ্ন করেন, আপনারা তো একটি অস্থায়ী সরকার। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয়? জবাবে ড. ইউনূস বলেন, আমরা বলেছি তিনটি কাজ করব। সেটা করেই আমরা সরে যাব। কেউ এ কথা অস্বীকার করছে না যে নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন যেটুকু করা দরকার, সেটা আমদেরই করতে হবে। সুতরাং এ সময়টুকু কাঠামোগত পরিবর্তনের জন্যই লাগছে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের