বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্বিত হবে।
প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বছরের পর বছর অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক শিক্ষায় উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ ৯৬ জন কোর্স সদস্য অংশ নেন, যার মধ্যে ৪৯ জন সেনা, ১৮ জন অসামরিক প্রশাসন ও ২৯ জন বিদেশি সদস্য। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন ৫৬ জন বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা 