শিরোনাম:
●   ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ●   সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু ●   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ●   আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ●   ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান ●   পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ●   তোফায়েল আহমেদ মারা গেছেন ●   পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের
৩৪৩ বার পঠিত
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে যা ঘটেছে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা বাংলাদেশ গ্রহণ করছে না। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব— এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ও আপত্তি যথাযথভাবে জানানো হয়েছে।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তোলেন। তার দাবি, এ ঘটনায় কোনো নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়।

রণধীর জয়সওয়াল আরও বলেন, ঘটনাটির দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি দীপু চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে।



এ পাতার আরও খবর

ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
তোফায়েল আহমেদ মারা গেছেন তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড? গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব
কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না

আর্কাইভ

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত