সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রীকে
নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রীকে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের একটি আটককেন্দ্র থেকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।আল জাজিরা জানিয়েছে, মাদুরো যেখানে বন্দী, সেখানে তার ব্যবস্থাপনা নিয়ে সমস্যা রয়েছে- কর্মীর সংখ্যাও কম। সহিংসতা এবং নিয়ন্ত্রণের অভাব নিয়েও সমস্যা রয়েছে।এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
এরপর মাদুরোকে তুলে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ‘মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব ছিল না।’
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ বা তার নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সম্ভাব্য হামলা আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 