শিরোনাম:
●   গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড? ●   ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ●   ইরানে হামলা চালিয়েছে আমিরাত ●   ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ●   যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে ●   দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা ●   মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে ●   হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব ●   ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ●   পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জাতীয় | জীবনযাপন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
প্রথম পাতা » জাতীয় | জীবনযাপন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
৪৪৩ বার পঠিত
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বিপিসি।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে রাতে গণমাধ্যকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিপিসিকে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। আমদানি করা গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং ভারসাম্য আসবে।

তিনি আরও বলেন, আপাতত সরকার শুধু এলপিজি আমদানির পর্যায়েই যুক্ত থাকবে। সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রমে সরাসরি জড়িত হওয়ার আপাতত পরিকল্পনা নেই। এসব কাজ বেসরকারি অপারেটরদের মাধ্যমেই করা হবে।বিপিসি গত ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চায়। বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসানের পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে এলপিজির সরবরাহ ঘাটতি ও দামের অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ভোক্তাদের অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে। বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় বাজারে সংকট তৈরি হলে তা সামাল দেওয়ার মতো কোনো কার্যকর সরকারি হাতিয়ার নেই।

চিঠিতে আরও বলা হয়, নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে সংস্থাটি।



আর্কাইভ

ইরানে হামলা চালিয়েছে আমিরাত
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বাংলাদেশে হাম পরিস্থিতি শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাধীন তদন্ত’ চাচ্ছে সরকার!
আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ