শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
৩৪৬ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বিশ্বজুড়ে চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যেও ভারত শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, সমগ্র মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ রাখতে হলে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা অপরিহার্য।

৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রোববার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ভাষণে তিনি জাতীয় নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক অগ্রগতি, সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ভারতের সভ্যতাগত মূল্যবোধের আলোকে বিশ্বে দেশের ভূমিকার কথাও ব্যাখ্যা করেন। খবর দ্য হিন্দুর।

রাষ্ট্রপতি বলেন, শান্তির প্রতি ভারতের অঙ্গীকার তার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রোথিত। তিনি বলেন, “আমাদের ঐতিহ্যে সমগ্র বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করার রীতি রয়েছে। সমগ্র পৃথিবীতে শান্তি না থাকলে মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে না।” বর্তমান বিশ্বে বহু অঞ্চলে সংঘাত চললেও ভারত শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রপতি ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত বছর সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালিয়ে এই অভিযান পরিচালিত হয়, যেখানে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয় এবং বহু সন্ত্রাসী নিহত হয়। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা এই অভিযানের ঐতিহাসিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

সশস্ত্র বাহিনীর সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দ্রৌপদী মুর্মু জানান, তিনি সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন করেছেন, সুখোই ও রাফাল যুদ্ধবিমানে উড্ডয়ন করেছেন এবং সাবমেরিন আইএনএস ভাগশীরেও সফর করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর শক্তির ওপর দেশের জনগণের পূর্ণ আস্থা রয়েছে। এই সামরিক শক্তির কারণেই ভারত বিশ্বাসযোগ্যতার সঙ্গে শান্তির পক্ষে কথা বলতে পারে।

রাষ্ট্রপতি আরও বলেন, ভারতের শান্তির বার্তা কেবল নৈতিক অবস্থান থেকেই নয়, বরং ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির ওপরও ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর একটি এবং অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে। এই অর্থনৈতিক স্থিতিশীলতা ও সক্ষমতা আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকে আরও দৃঢ় ও বিশ্বাসযোগ্য করেছে বলে তিনি উল্লেখ করেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের