বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীন সফরে জার্মান চ্যান্সেলর
চীন সফরে জার্মান চ্যান্সেলর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বারের মতো চীন সফরে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷ আজ বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছান৷ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান৷
তিন দিনের এ সফরে ব্যবসায়ী নেতাদের বিশাল এক প্রতিনিধি দল ম্যার্ৎসের সঙ্গে রয়েছেন৷
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ম্যার্ৎস৷ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর জানান, চীন ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস থেকে আরো ১২০টি বিমান কিনবে৷ ম্যার্ৎস বলেন, ‘‘চীনা নেতৃত্ব এয়ারবাস থেকে আরো বিমানের অর্ডার দেবে৷ মোট অর্ডারে আরও ১২০টি অতিরিক্ত বিমান অন্তর্ভুক্ত থাকবে৷’’
শি জিনপিং বলেন, ‘‘চীন ও জার্মানির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য যৌথ প্রয়াসের জন্য আমি চ্যান্সেলরের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক৷’’
‘‘চীন-জার্মান সম্পর্ককে সবসময় অত্যন্ত গুরুত্ব দিয়েছেন’’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশেরই নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত৷




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 