শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | সার্ক » যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | সার্ক » যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
২৭৪ বার পঠিত
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। সফররত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, বহুপদক্ষেপের এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধানে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। তাদের সহায়তায় থাকবে রেঞ্জার্স, ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ। পাশাপাশি, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে ইসলামাবাদ ট্রাফিক পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড মোটরওয়ে পুলিশ।

নিরাপত্তা দায়িত্বে থাকছে প্রায় ৬ হাজার রাজধানী পুলিশের সদস্য, ৯০০ ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি এবং ৩ হাজার পাঞ্জাব কনস্ট্যাবুলারি। এছাড়া রেঞ্জার্স ও সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবেন প্রায় ১ হাজার পুলিশ কর্মকর্তা।রাজধানীর ‘রেড জোন’ ও উচ্চ নিরাপত্তা এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী ও রেঞ্জার্স। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্থানে রাখা হয়েছে কুইক রেসপন্স ফোর্স। মারগাল্লা পাহাড় এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রেড জোনে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র মারগাল্লা রোড দিয়ে অনুমোদিত ব্যক্তি ও বাসিন্দারা প্রবেশ করতে পারবেন। প্রতিনিধিদের বিমানবন্দর থেকে আবাসস্থলে যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে পৃথক রুট, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা ও ‘ব্লু বুক’ প্রোটোকল নিশ্চিত করা হবে।

ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত টিমগুলোকে মোবাইল ফোন বা ডিজিটাল ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনের অনুমতি দেওয়া হয়নি।

এছাড়া, উচ্চ নিরাপত্তা এলাকাগুলোতে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। রাজধানী প্রশাসন অগ্নিনির্বাপণ, অ্যাম্বুলেন্স, সড়ক রক্ষণাবেক্ষণ, আলোকসজ্জা এবং খাবার ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

নিরাপত্তাজনিত কারণে ফয়সাল অ্যাভিনিউ থেকে জিরো পয়েন্ট এবং এক্সপ্রেসওয়ে থেকে কোরাল চৌক পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে। প্রতিনিধিদের চলাচলের সময় বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।

রাওয়ালপিন্ডিগামী যানবাহনকে বিকল্প হিসেবে ৯ম অ্যাভিনিউ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া ভারা কাহু, বানিগালা ও কোরাং রোড হয়ে চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বোপরি, ইসলামাবাদ এখন কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো, কারণ এই আলোচনাকে ঘিরে পুরো বিশ্বের দৃষ্টি এখন পাকিস্তানের দিকে।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন