বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
বিবিসি২৪নিউজ, ডিজিটাল রিপোর্ট: ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ।
এ সময় তিনি বলেন, তেহরানের কাছে “ইরানে যুদ্ধবিরতির” সমান গুরুত্ব বহন করে “লেবাননে যুদ্ধবিরতি”।
কালিবাফ বলেন, “ইসলামাবাদে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার সময় এবং তার পরেও” ইরান “শত্রুপক্ষকে বাধ্য করতে” গুরুত্বসহকারেচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা “স্থায়ী যুদ্ধবিরতি”তে সম্মত হয়।
ইরানি গণমাধ্যম জানায়, তিনি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন।
খবরে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে পাকিস্তানি প্রতিনিধি দল তেহরান সফর করেছে।
যুদ্ধ শুরুর পর থেকে কালিবাফ ইরানের ক্ষমতাকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। সাম্প্রতিক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় তিনি ইরানি প্রতিনিধি দলের প্রধান ছিলেন।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল বলেছেন, রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান “চলমান” রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে তিনি কিছুনিশ্চিতকরেননি।




হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাঘচি
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত!
বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ:জন এফ ড্যানিলোভিচ
যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প 