শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
১১৪ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাতিহ বিরল বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে সতর্ক করে তিনি বলেন, এই জরুরি রিজার্ভ কিন্তু চিরকাল থাকবে না, এর একটি শেষ আছে।

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?
আইইএ প্রধান আরও বলেন, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ এবং গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে যাচ্ছে। এর ফলে ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যা তেলের বর্তমান মজুতকে আরও দ্রুত খালি করে ফেলবে।

বাণিজ্যিক তেলের মজুত আর কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর ‘কয়েক সপ্তাহ’ চলা যেতে পারে। তবে বাস্তব সত্য হলো, এই মজুত অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন