শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস

---বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: যুদ্ধের শুরুতে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও অন্য শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার কয়েক দিন পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই একটি মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ইরানের ভেতর থেকেই ‘কেউ একজন’ যদি দেশটির দায়িত্ব নেন, তবে সেটাই সবচেয়ে ভালো হবে।

এখন জানা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি নির্দিষ্ট ও অত্যন্ত চমকপ্রদ নাম মাথায় নিয়েই এ সংঘাতে জড়িয়েছিল। সেই ব্যক্তিটি হলেন মাহমুদ আহমাদিনেজাদ। বিস্ময়ের কথা, ইরানের এই সাবেক প্রেসিডেন্ট তাঁর চরম কট্টরপন্থী, ইসরায়েলবিরোধী ও যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য পরিচিত।

তবে ওই দুঃসাহসিক পরিকল্পনাটি খুব দ্রুতই ভেস্তে যায়। যাঁরা পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন, সেই মার্কিন কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের তৈরি করা এ পরিকল্পনার বিষয়ে আগে আহমাদিনেজাদের সঙ্গেও আলোচনা করা হয়েছিল।

মার্কিন কর্মকর্তা ও আহমাদিনেজাদের একজন সহযোগীর তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম দিনই তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে একটি ইসরায়েলি হামলা চালানো হয়। মূলত তাঁকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করার জন্যই হামলাটি করা হয়েছিল। হামলায় তিনি আহত হন।

কর্মকর্তারা জানান, আহমাদিনেজাদ এ হামলায় বেঁচে গেলেও খুব অল্পের জন্য রক্ষা পান। আর এ ঘটনার পর ইরানের ক্ষমতা পরিবর্তনের এ পরিকল্পনা থেকে তিনি নিজের মন গুটিয়ে নেন।ইসরায়েল ও ট্রাম্পের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা

ওই ঘটনার পর থেকে আহমাদিনেজাদকে আর জনসমক্ষে দেখা যায়নি। বর্তমানে তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন, তা-ও জানা যায়নি। ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য মাহমুদ আহমাদিনেজাদকে বেছে নেওয়ার বিষয়টি ছিল এক চরম বিস্ময়কর সিদ্ধান্ত।

সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে আহমাদিনেজাদের দূরত্ব বাড়ছিল ও দেশটির কর্তৃপক্ষ তাঁর ওপর কড়া নজরদারি রাখছিল। অথচ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ‘ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার’ আহ্বানের জন্য পরিচিত ছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচির কট্টর সমর্থক ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচকও ছিলেন তিনি। সেই সঙ্গে নিজ দেশে ভিন্নমত দমনে কঠোর অবস্থান নেওয়ার জন্যও ছিল তাঁর পরিচিতি।

এ পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য আহমাদিনেজাদকে কীভাবে রাজি করানো বা দলে টানা হয়েছিল, তা এখনো জানা যায়নি।

ইরানের ধর্মীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েলের তৈরি করা একটি বহুধাপ বিশিষ্ট পরিকল্পনার অংশ ছিল এটি, যা এর আগে কখনো সংবাদমাধ্যমে আসেনি।এ ঘটনা স্পষ্ট করে দেয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁদের লক্ষ্য কত দ্রুত অর্জন করা সম্ভব, সে বিষয়ে শুধু ভুল মূল্যায়নই করেননি; বরং ইরানের নেতৃত্ব পরিবর্তনের জন্য এমন একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নিয়ে জুয়া খেলেছিলেন, যা ট্রাম্পের কিছু উপদেষ্টার কাছেও অসম্ভব মনে হয়েছিল। বিশেষ করে আহমাদিনেজাদকে আবারও ক্ষমতায় বসানোর কার্যকারিতা নিয়ে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা সন্দিহান ছিলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি ইরানে এ ক্ষমতা পরিবর্তনের পরিকল্পনা ও আহমাদিনেজাদকে নিয়ে মন্তব্যের অনুরোধে বলেন, ‘শুরু থেকেই অপারেশন এপিক ফিউরি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট ছিল। তা হলো, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা, তাদের উৎপাদন কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া, নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া ও তাদের প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলো দুর্বল করা।’

মুখপাত্র দাবি করেন, ‘মার্কিন সামরিক বাহিনী তার সব লক্ষ্য অর্জন করেছে বা এর চেয়েও বেশি সফল হয়েছে। আর এখন আমাদের আলোচনাকারীরা এমন এক চুক্তি করার জন্য কাজ করছেন, যা ইরানের পারমাণবিক সক্ষমতাকে বন্ধ করে দেবে।’

মার্কিন কর্মকর্তা ও আহমাদিনেজাদের একজন সহযোগীর তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম দিনই তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে একটি ইসরায়েলি হামলা চালানো হয়। মূলত তাঁকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করার জন্যই হামলাটি করা হয়েছিল। হামলায় তিনি আহত হন।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন