চট্টগ্রামে বিপুল ভোটে জয়ী নৌকার মোছলেম
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সোমবারের উপ-নির্বাচনে এই আসনের ভোটারদের মধ্যে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট দিয়েছেন।এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক নিয়ে পান ১ হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক দিয়ে পান ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক নিয়ে পান ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীক নিয়ে পান ৫৬৭ ভোট।
এর আগে ধানের শীষসহ অংশগ্রহণকারী প্রার্থীদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয় চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত হওয়া এই কেন্দ্রের ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।
এ উপ-নির্বাচনে ১৭০টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৭৪ হাজার ৪৮৫। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ১৯৮। নারী ভোটার দুই লাখ ৩৩ হাজার ২৮৭। এর মধ্যে বোয়ালখালী অংশে ৬৯টি কেন্দ্রের বিপরীতে ভোটার এক লাখ ৬৪ হাজার ১৩১। চান্দগাঁও ও পাঁচলাইশ (শহরের অংশ) এলাকায় যথাক্রমে ৬১ ও ৪০টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ৩৫৪।





ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 