শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঘটতে যাচ্ছে উল্টো
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঘটতে যাচ্ছে উল্টো
১৩৮১ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘটতে যাচ্ছে উল্টো

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সিনেমার গল্পের প্রয়োজনে মাঝে-মধ্যে নায়িকাদের ওজন কমানো হয়ে থাকে। এবার ঘটতে যাচ্ছে তার উল্টো। বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ছবির প্রয়োজনে তার ওজন বাড়াচ্ছেন।এই মুহূর্তে জোর কদমে সে প্রস্তুতিই নিচ্ছেন তিনি। তাও আবার ১৫ কেজি! পরিচালক লক্ষণ উতেকরের ছবি ‘মিমি’তে নিজের চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃতি। ছবিটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয় ভয়চয়’ থেকে অনুপ্রাণিত। এটি ২০১১ সালে সেরা মারাঠি ছবি হিসেবে পুরস্কারও জিতে নেয়। কৃতির কথায়, ছবিটি তার ভীষণই পছন্দের।

এর জন্য তিনি তার সেরাটা দিতে চান। ‘মিমি’ ছবিটির জন্য ওজন বাড়ানো প্রসঙ্গে কৃতি বলেন, সত্যি বলতে আমার শারীরিক কাঠামোতে ওজন বাড়ানো চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালোরি বাড়াতে হবে।

যদিও আমার হাতে খুবই কম সময় রয়েছে। তবুও পুরো বিষয়টি নিয়ে আমি খুবই উৎসাহী। তবে আপাতত কৃতির ভক্তরা অভিনেত্রীর ১৫ কেজি ওজন বাড়ার পর তাকে কেমন দেখতে লাগবে, সেটা ভাবতেই ব্যস্ত। প্রসঙ্গত, ‘মিমি’ ছবিটিতে কৃতি ছাড়াও দেখা যাবে অভিনেত্রী সাই তমহনকর ও পঙ্কজ ত্রিপাঠিকে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট