শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সাবলিড » ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সাবলিড » ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
১০৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:প্রায় ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা-ভৈরব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার ৯টা ৫০মিনিটে গৌরিপুর স্টেশনে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রুটের ট্রেন চলাচল।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

গৌরীপুর স্টেশনের মাস্টার আবদুল রশিদ জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ভৈরব থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন। বৃহস্পতিবার সকাল ৭টায় লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

এর আগে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে বুধবার রাত ৯টা ৫০মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ট্রেনের পরিচালক এবি সিদ্দিক।

ট্রেনটিতে ১৫০ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা ছিলেন। তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।

এবি সিদ্দিক জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশনে প্রবেশ পথে ইঞ্জিন ও একটি বগি পরের তিনটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনের যাত্রী মাদারগঞ্জের ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্কাছ আলী জানান, ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে রাত ৯টা ৩০মিনিটের দিকে ছেড়ে আসে। আউটার সিগন্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ছাড়ার এক/দু মিনিটের মধ্যেই বিকট শব্দে লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ট্রেনটিতে প্রায় ১৫০ জন খেলোয়াড় ও ২০জন কর্মকর্তা ছিলেন। ৪৯তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের খেলা অংশ নিতে তারা কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে তারা সবাই নিরাপদে আছেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে যুগান্তরকে জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন