শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্তে আরও চাপে- ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্তে আরও চাপে- ইরান
১৬১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্তে আরও চাপে- ইরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। ২০১৫ সালে ইরানের সঙ্গে এই পরমাণু চুক্তি সম্পন্ন হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তরফ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বাতিল হয়ে যাবে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে অস্থিরতা ছিলই। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে এই অস্থিরতা আরও বাড়বে বলেই ধরে নেওয়া যায়।
সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু চুক্তি সম্পূর্ণ বাতিল হতে পারে। যদি তাই হয়, সেক্ষেত্রে তেহরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা বলবত্‍‌ হবে।

ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্র জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধপরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান এখন যে পথে এগোচ্ছে, তাতে আর এক বছরের মধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলবে। জার্মানি, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনসহ পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ছ’টি দেশের প্রতিনিধিরা বৈঠকে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

২০১৫ সালে ইরান বিশ্বের ছ’টি দেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া। অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার।

তবে চুক্তি ভেঙে ইরান ইউরেনিয়ামের (চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার) মজুদ বাড়াতে থাকে। ২০৩১ সাল পর্যন্ত ইরানকে কেবলমাত্র কম সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে, যার মাত্রা হবে তিন থেকে চার শতাংশ। কিন্তু এই প্রতিশ্রুতি রাখেনি ইরান। তাই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের