শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
প্রথম পাতা » জেলার খবর » বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
১০৪৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

---বিবিসি২৪নিউজ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মো: রুহুল আমিন (৪০) নামের এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক স্থানে এই ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছে নিহত রুহুল আমিনের পিতা আলীম উদ্দিন (৬০) ,ছোট ভাই নাইমুল(৩৫) সহ আহত ৪জন। আহতদের হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।নিহত রুহুল আমিনের বাড়ী সিলেটের বিয়ানীবাজারের রামঘর কৈশল গ্রামে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশুই নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাসের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে আমেরিকা প্রবাসী রুহুল আমীন নিহত হয়েছে। তার পিতা, ভাই ও ড্রাইবার সহ ৪জন আহত হয়েছে। আহতদের ইসলামপুর ফাঁড়ি পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করে ।

এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আ স ম আতিকুর রহমান বলেন, নিহত রুহুল আমীন দীর্ঘ ১৫ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছিল। বুধবার তার স্বজনরা ঢাকা বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় রাত আটটার দিকে শশুই নামক স্থানে পাথরবাহী ট্রাকের সাথে মাাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে রুহুল আমীন নিহত হয় ও ৪ জন আহত হয়।

ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক আতিক।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের