শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্কাইভ | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » পুতিন কে এবং তিনি কী চান?
প্রথম পাতা » আর্কাইভ | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » পুতিন কে এবং তিনি কী চান?
১৫৪৪ বার পঠিত
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুতিন কে এবং তিনি কী চান?

---বিবিসি২৪নিউজ,নিজুম দাস:গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তাঁর বয়স ৬৭। রাশিয়ায় অনেক তরুণ ভোটার আছেন, যারা তাদের জীবনে ভ্লাদিমির পুতিন ছাড়া আর কাউকে দেশটির নেতা হিসেবে দেখেননি। পুতিনের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে।পুতিন কী করেছেন?

পুতিন কী করেননি? তিনি দেশের বাইরে যুদ্ধ চালিয়েছেন, দেশের ভেতরে পেনশন ব্যবস্থার সংস্কার করেছেন। প্রতিবেশী ইউক্রেনের একটি অংশ দখল করে নিয়ে তিনি রাশিয়ার সীমানা বাড়িয়েছেন। রাশিয়ার সবচেয়ে বেশি বিক্রির ক্যালেণ্ডারে শোভা পেয়েছে তার ছবি। অন্যদিকে অতি সম্প্রতি তিনি দেশটির সংবিধানে ব্যাপক সংস্কারের প্রস্তাব করেছেন যাতে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনা যায়। তারপর এক নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।
কেন?

কাগজে কলমে পুতিন দাবি করছেন এর মাধ্যমে রাশিয়াকে আরও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যাবে।

তিনি সরকারের হাতে আরও ক্ষমতা দিতে চান। যেমন মন্ত্রী নিয়োগ বা এধরণের ক্ষমতা। অন্যদিকে তিনি প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে চান।
কিন্তু বাস্তবে আসলে পুতিন এখন চতুর্থ মেয়াদের জন্য ক্ষমতায় আসীন। রাশিয়ার বর্তমান সংবিধান অনুসারে তিনি আর নতুন মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন না। কারণ সংবিধান অনুযায়ী পর পর দুবারই কেবল ক্ষমতায় থাকা যায়। কিন্তু পুতিন টানা দুবার প্রেসিডেন্ট থেকে এরপর প্রধানমন্ত্রীর দায়িত্বে গিয়ে আবার টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের পদে আছেন। এরপরও পুতিন যে রাশিয়ার ক্ষমতার মঞ্চ থেকে সরে যাবেন তা মনে হচ্ছে না। রাশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, পুতিন রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় তার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য পরবর্তী পরিকল্পনার ছক কাটছেন।

বিশ্বের অনেক দেশের নেতাই নির্লজ্জভাবে তাদের ক্ষমতার মেয়াদ নিজেরাই বাড়িয়ে নিয়েছেন। এজন্যে হয় তারা সংবিধানের এক সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন অথবা কোন সাংবিধানিক ফাঁক-ফোকরের সুযোগ নিয়েছেন। পুতিন ইতোমধ্যে এই কাজ একবার করেছেন। এবার মনে হচ্ছে পুতিন নতুন কোন কৌশল আঁটছেন। রাশিয়ায় ‘স্টেট কাউন্সিল’ নামে একটি পরিষদ আছে, যার প্রধান তিনি নিজে। এখন পর্যন্ত এর ক্ষমতা এবং উদ্দেশ্য খুবই সীমিত। কিন্তু এখন এই ‘স্টেট কাউন্সিল’কে সাংবিধানিক মর্যাদা দেয়া হচ্ছে।
কীভাবে তিনি সেটা করবেন?



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের