শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার পদ শূন্য
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার পদ শূন্য
৮২৮ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার পদ শূন্য

---বিবিসি২৪নিউজ,আশরাফ আলী:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে।
গতকাল জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সরকারি শূন্য পদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ ফরহাদ হোসেন বলেন, ৩৭ ও ৩৯তম বিসিএসের মাধ্যমে গত বছর ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯১৯ জন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। ১০-১২তম গ্রেডের জনবল কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।এ ছাড়া ১৩-২০তম পদে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তর থেকে নিয়োগ হয়ে থাকে। গত বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে। এ সময় ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিএনপির সাংসদ জি এম সিরাজের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন পদে বর্তমানে ১৭৭ জন চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্তরের ২৯০ জন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত।

সরকারি দলের সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২।

বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, ঢাকা জেলায় বিসিএস ক্যাডার কর্মকর্তা সবচেয়ে বেশি। এ জেলার ৩৫৫ জন বিসিএস কর্মকর্তা আছেন। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এ জেলায় আছেন ২৫০ জন কর্মকর্তা। এ ছাড়া কুমিল্লার ২৯২ এবং ময়মনসিংহে আছেন ২১৪ জন। সবচেয়ে কম ক্যাডার কর্মকর্তা রয়েছেন পার্বত্য বান্দরবান জেলায়। এ জেলায় আছেন মাত্র ৮ জন। এ ছাড়া অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়িতে ২৯ জন এবং রাঙামাটিতে ৩৭ জন ক্যাডার কর্মকর্তা রয়েছেন। এদিকে সচিব পদমর্যাদার সর্বোচ্চ ৫ জন কর্মকর্তা আছেন বরিশাল জেলায়।

বর্তমানে ক্যাডার পদে ৬ হাজার ৫৫ জন কর্মকর্তা কর্মরত। এর মধ্যে সিনিয়র সচিব পদে ১০ জন, সচিব পদে ৬৭, অতিরিক্ত সচিব পদে ৫৭, যুগ্ম সচিব পদে ৬৫৮, উপসচিব পদে ১ হাজার ৬৯৩, সিনিয়র সহকারী সচিব পদে ১ হাজার ৫২২ ও সহকারী সচিব পদে ১ হাজার ৫৫৮ জন।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট