শিরোনাম:
●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » ধানের শীষের প্রার্থীর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি- ফখরুল
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » ধানের শীষের প্রার্থীর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি- ফখরুল
১০০৬ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের শীষের প্রার্থীর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি- ফখরুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঢাকাবাসীর অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছেন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।আজ সকাল সাড়ে ১০টায় মিরপুর ৬ নম্বর সেকশনে তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসেছি। এ নির্বাচনে ঢাকাবাসীর ধানের শীষের জন্য তাবিথ আউয়ালের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এতে আমরা মনে করছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন

নির্বাচনকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় দেশনেত্রীর মুক্তি ও ঢাকা নগরবাসীকে নাগরিক কষ্ট থেকে মুক্তি দিতে তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচিতে জনগণ একত্রিত হবেন। তারা ঐক্যবদ্ধ হবেন এবং তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তাদের অযোগ্যতার আরেকটি প্রমাণ। তফসিল ঘোষণার আগে এ বিষয়টি তাদের দেখা উচিত ছিল। এ নির্বাচন কমিশন অযোগ্য। তারা সবসময় একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারে না।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা