মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাকে ফের সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতা, পুলিশসহ নিহত ৬
ইরাকে ফের সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতা, পুলিশসহ নিহত ৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদ ও বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে।বিক্ষোভে দেশটির তায়ারান চত্বরে পুলিশ কয়েক রাউন্ড তাজা গুলি নিক্ষেপ করলে আহত হয়ে তিন বিক্ষোভকারী নিহত হন। দুজনের শরীরে তাজা গুলি লেগেছে, আরেকজনের কাঁদানে গ্যাসের ক্যানিস্টার আঘাত লেগেছে।
আর শিয়াদের পবিত্র শহর কারবালায় পুলিশের গুলিতে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন। কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডের জবাবে পুলিশের দিকে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন সরকারবিরোধীরা।এছাড়া দেশটির তেলসমৃদ্ধ নগরী বসরায় বিক্ষোভের সময় একটি বেসরকারি গাড়ি চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। চালক সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের স্থানটি এড়িয়ে যেতে চাইলে দুই পুলিশ গাড়ির নিচে চাপা পড়েন।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 