মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী
দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল করিয়ে স্বামীকে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী। রবিবার রাতে গাজীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে অভিনব এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসী নিজেদের খরচে খিচুরি রান্না করে ডাকঢোল পিটিয়ে আনন্দ করেছেন।জানা গেছে, সিংগারদীঘি গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আজিজুল হক ২০০১ সালে পার্শ্ববর্তী ছলিংমোড় এলাকার আবদুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখ-স্বাচ্ছ্যন্দ্যেই কাটে তাদের সংসার। ওই দম্পতির ঘরে দু’জন সন্তান আছে। ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের সৃষ্টি হলে শিউলী আক্তার নামে অন্য নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে ঝগড়াঝাটি লেগে থাকত। পরে আজিজুল নিজের ভুল বুঝতে পেরে আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন।এ বিষয়ে আজিজুল হক বলেন, দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। শান্তি ফেরাতে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজেরাই আয়োজন করে ডাকঢোল পিটিয়ে খিচুড়ি খেয়েছেন। পাশাপাশি প্রথম স্ত্রী রবিবার রাতেই দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 