শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান: সৌদি আরব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান: সৌদি আরব
৮৭৮ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান: সৌদি আরব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে ইরানের ধ্বংসাত্মক কার্যক্রমের লাগাম ধরতে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন সৌদি আরব।ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি আয়োজিত এক অধিবেশনে এ আহ্বান জানান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। খবর আল-আরাবিয়াহর।

ইরানকে বিশ্বের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ায় ইরানের সঙ্গে সৌদি আরবের বনিবনা হয় না।

জুবায়ের বলেন, ১৯৭৯ সাল থেকেই ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল সৌদি আরব। কিন্তু ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাইনি।

ইরান সরকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে নীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করে জুবায়ের বলেন, ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়; তাই দেশটির বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

ইরান, ইরাক ও লেবাননের নজিরবিহীন বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান সরকার। বর্তমানে ইরান আত্মরক্ষামূলক কৌশলের মধ্যে রয়েছে। নিজ দেশে তারা বিক্ষোভের মুখোমুখি। ইরানের প্রভাবের বিরুদ্ধে ইরাকে শিয়া বিক্ষোভ হচ্ছে। আর লেবাননেও হিজবুল্লাহবিরোধী বিক্ষোভ চলছে বলে দাবি করেন সৌদি আরবের এই মন্ত্রী।

আর ইয়েমেনের যুদ্ধের ইতি টানতে রাজনৈতিক সমাধানের দিকে সৌদি আরবের নজর বলে জানান জুবায়ের। তিনি বলেন, উত্তেজনা কমাতে আমরা কাজ করছি। সৌদি আরবের বিরুদ্ধে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা কমিয়ে দিয়েছে। ইয়েমেনে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। যেটা ৮০ শতাংশের মতো হবে।

বন্দর, বিমানবন্দর ও বন্দিবিনিময়ের ক্ষেত্রে দুপক্ষের (হুতি ও ইয়েমেন সরকার) মধ্যে আস্থা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথাও বললেন তিনি।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের