শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক আগে কখনো ছিল না: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক আগে কখনো ছিল না: ট্রাম্প
১৪৭১ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক আগে কখনো ছিল না: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যে যা আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাজেই বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠকে ‘বন্ধু’ ইমরান খানের সঙ্গে কাশ্মীর সংকট নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। খবর ডনের।

ব্যক্তিগত বৈঠকের আগে দুই নেতা ডাভোসের এই সম্মেলনে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন। শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অব্যাহত চেষ্টার কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগান পরিস্থিতি নিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

ইমরান খানকে যখন বন্ধু হিসেবে উল্লেখ করেন, তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কাশ্মীর নিয়ে আলোচনা করবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করছি। যদি আমরা সাহায্য করতে পারি, তবে অবশ্যই সাহায্য করবো। আমরা পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছি।

ইমরান খান বলেন, জনাব প্রেসিডেন্ট, আপনাকে ফের দেখে ভালো লেগেছে। আমাদের বিভিন্ন ইস্যু রয়েছে, কথা বলার মতো। আমাদের মূল ইস্যু হচ্ছে আফগানিস্তান। যেটা নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র দুই দেশই উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, সৌভাগ্যবশত, আমাদের দৃষ্টিভঙ্গি একই। আমরা দুই দেশই তালেবান-আফগান সরকারের মধ্যে শান্তি ও সুশৃঙ্খল ক্ষমতার হস্তান্তর চাচ্ছি। ইস্যুটির সমাধানে যুক্তরাষ্ট্র যতটা পারবে, অন্য কোনো দেশ সেটা পারবে না।

তবে ভারত সফরের সময় পাকিস্তানেও যাবেন কিনা; এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমরা এখন বৈঠক করছি। আমি ‘হ্যালো’ বলতে চাই। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে, যা আগে কখনো ছিল না।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের