বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » আমেরিকায় মুসলিম নিষেধাজ্ঞা আরও জোরালো করছেন ট্রাম্প
আমেরিকায় মুসলিম নিষেধাজ্ঞা আরও জোরালো করছেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে মুসলিমপ্রধান সাতটি দেশের ভিসাধারীদের বিমানবন্দরে আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। তখন এ বিষয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেন আদালত।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী সেই আদেশে উল্লেখ ছিলো সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান-মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।
এদিকে আবারও যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা জোরালো করতে এর পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানান, নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে। সুইজারল্যন্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে কি চলছে। আমাদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’ তবে কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়াকে এই তালিকাভুক্ত করা হতে পারে।
দুই বছর আগে লিবিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন আরও নতুন কোনও দেশ যুক্ত হতে পারে তালিকায়।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 