আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: শীতে জবুথবু পুরো দেশ। দেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহও বইছে। এর মধ্যেই আগামীকাল বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।আবহাওয়া অফিস মাঘের শুরুতে বৃষ্টিসহ তীব্র শীতের পূর্বাভাস দিয়ে আসছিল। আজ মাঘ মাসের ১৪ তারিখ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে।আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের তীব্রতা আরও বাড়বে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 