শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অভিনেতার সঙ্গে বিছানায় অন্তরঙ্গ- ঊর্বশী
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অভিনেতার সঙ্গে বিছানায় অন্তরঙ্গ- ঊর্বশী
২১৪৭ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনেতার সঙ্গে বিছানায় অন্তরঙ্গ- ঊর্বশী

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক:বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা বর্তমানে র‌্যাম্প শো ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ তার অভিনীত ‘পাগলপান্তি’ ছবিটি মুক্তি পায় গত বছর। এরপর আর নতুন কোন ছবিতে দেখা যায়নি তাকে। তবে এবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। ঊর্বশী এ ছবির মাধ্যমে চমকই দেখাতে চলেছেন বলা যায়।

যদিও ছবিটির নাম ঠিক হয়নি। এটি প্রযোজনা করছেন একতা কাপুর। তবে বেশ গোপনে এর শুটিং হয়েছে। এরইমধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে। তবে বিষটি গোপন রাখতে চাইলেও তা আর হয়নি। কারণ এরইমধ্যে ছবিতে ঊর্বশীর একটি রগরগে দৃশ্যের ছবি প্রকাশ হয়ে গেছে।

এ ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণ অভিনেতার সঙ্গে বিছানায় অন্তরঙ্গ নায়িকাকে। আর বিয়ষটি সামনে আসতেই ছবিটি নিয়ে মুখ খুলেছেন ঊর্বশী। জানা গেছে, এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে নানা রূপে তাকে দেখা যাবে। এক এক সময় এক এক রূপ ধারণ করেন তিনি। এ বিষয়ে ঊর্বশী বলেন, অনেকটা গোপনেই এর অর্ধেক শুটিং শেষ হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম এটা চমক হিসেবে দর্শকদের কাছে আসুক।

তবে শুটিংয়ের একটি দৃশ্যের ছবি প্রকাশ হয়ে যায়। বিষয়টি অনাকাঙ্খিত হলেও দর্শকদের কাছে বিষয়টি চমক হয়েই ধরা দিয়েছে। আমি মনে করি এটা আমার ক্যারিয়ারের অন্যতম ছবি হতে চলেছে। এখানে কয়েকটি রূপে আমাকে দেখা যাবে। তবে ছবির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের