সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সোহরাওয়ার্দী উদ্যানে যুব ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হবে- কাদের
সোহরাওয়ার্দী উদ্যানে যুব ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হবে- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুবিধামত দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যুব বিশ্বকাপে শক্তিশালী ভারতকে পরাজিত করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। স্বাধীনতার পর এমন একটি বিজয় এনে দেয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধামত সময়ে একটা দিনে এ সংবর্ধনা দেয়া হবে।
যেভাবে বাংলাদেশ ক্যাপ্টেন অত্যন্ত দৃঢ়তার সাথে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তা সত্যিই প্রশংসনীয় বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 