শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » মাতৃভাষা দিবস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে- স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » মাতৃভাষা দিবস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে- স্বরাষ্ট্রমন্ত্রী
৮২৫ বার পঠিত
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাতৃভাষা দিবস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে- স্বরাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের জন্য শহীদ মিনার এলাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন নিশ্চিত করতে সভা করা হয়েছে। প্রতিবারই আমরা এ সভা করে থাকি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া ভিআইপি, রাজনৈতিক দলের নেতাদের আগমন, বিদেশী কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও নিজস্ব ব্যবস্থা থাকবে।

‘শুধু তাই নয় শহীদ মিনার এলাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কেন্দ্রী শহীদ মিনার ও তার আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। দেশের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অমর ২১শে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে অনুষ্ঠানগুলোরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’

একুশের ফেব্রুয়ারি সংক্রান্ত সভা শেষে মন্ত্রী আরও জানান, এখন আরও একটি সভা হবে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসছেন। আপনারা জানেন, তার নিমন্ত্রণে আমি তুরস্ক সফরে গিয়েছিলাম। তখন তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশে আসবেন। সেই অনুযায়ী আগামী ১৮ তারিখ আসবেন তিনি। সেটা নিয়েও আমরা সভা করবো।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের