মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব হলেন আমিনুল, ইআরডিতে ফাতিমা
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব হলেন আমিনুল, ইআরডিতে ফাতিমা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।এই কর্মকর্তাকে সচিব করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব করা হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান আগামী ১৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আমিনুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে আমিনুল স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা 