বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিদ্রোহীদের হামলায় ৫১ সিরীয় সেনা নিহত- তুরস্ক
বিদ্রোহীদের হামলায় ৫১ সিরীয় সেনা নিহত- তুরস্ক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:সিরিয়ায় তুর্কিসমর্থিত বিদ্রোহীদের হামলায় রুশসমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর ৫১ সদস্য নিহত হয়েছে। বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটির বিরুদ্ধে অভিযানে অগ্রগতির পরেই এমন ঘটনা ঘটেছে।ঘটনাস্থলের সূত্রের বরাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। এ ছাড়া সিরিয়ার দুটি ট্যাংক ও গোলাবারুদের ভাণ্ডারও ধ্বংস করে দেয়া হয়েছে।-খবর রয়টার্সের
এর কয়েক ঘণ্টা আগে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, ইদলিব অতিক্রম করে যাওয়া আলেপ্পো থেকে দামেস্কোর একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারি বাহিনী। ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম এমন কোনো অগ্রগতির খবর এসেছে।
তবে এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিছু বলা হয়নি। বিদ্রোহীদের সূত্র পরিবর্তিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় যুদ্ধ অব্যাহত রয়েছে।
বিদ্রোহীরা সিরিয়ার একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে এবং নাইরাব শহরের দিকে অগ্রসর হয়। তুরস্ক বলছে, সিরীয় সরকারি বাহিনী ওই এলাকা ছেড়ে চলে গেছে।
তুরস্কের গোলন্দাজার বাহিনীর সমর্থনে বিদ্রোহীরা আরও শক্তিশালী হয়েছে। সারাকেবের কাছাকাছি সরকারি বাহিনীর কাছে হারানো এলাকা উদ্ধারে তারা পূর্ণোদ্যমে লড়াই শুরু করে দিয়েছে। সরকারি বাহিনীকে পিছু হটতে বাধ্য করার কথাও জানিয়েছেন বিদ্রোহী কমান্ডার।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 