শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।শনিবার বিকেলে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চীনে থাকা কোনো বাংলাদেশি এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত নন। এটা একটা সুখবর। চীন ফেরত ১৭১ জনের জায়গা হয়েছে আমাদের হজ ক্যাম্পে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।’
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমার মতো কোনো জঙ্গিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। তার জন্ম হয়েছে ইংল্যান্ডে। তার বাবা, মা, নানা, নানি, স্বামী সবাই ব্রিটিশ নাগরিক। আর এসব কারণে ‘আইএস বধূ’ শামীমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই ধরনের জঙ্গি বাংলাদেশে গ্রহণযোগ্য নয়।
মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহাদত বখত সাহেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 